বিশ্ব

মুক্তি পেলেন অপহৃত মার্কিন নারী সাংবাদিক

  • 4:45 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
মার্কিন সাংবাদিক শেলি কিটলেসন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক সপ্তাহ আগে অপহৃত মার্কিন নারী সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছেন।

রুবিও জানান, এই মুক্তি মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি ট্রাম্প প্রশাসনের অটল প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি ইরাকি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন, যারা কিটলসনের নিরাপদ প্রস্থানে সহায়তা করেছেন।

শেলি কিটলসনকে গত ৩১ মার্চ অপহরণ করা হয়েছিল। ইরান সমর্থিত মিলিশিয়া দল কাতাইব হিজবুল্লাহ মঙ্গলবার ভোরে ঘোষণা দিয়েছে, তারা শেলিকে ছাড়ছে, তবে শর্তটি হলো তারা ইরাক ত্যাগ করবে।

৪৯ বছর বয়সী কিটলসনকে অপহরণের সময় ইরাক সরকার জানিয়েছিল, তাদের নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের ধাওয়া চালায়, যার ফলে একটি গাড়ি উল্টে যায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। অপহরণের ঘটনায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি নিরাপত্তা বাহিনীকে বিদেশি নাগরিক অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে নির্দেশ দেন ।

কিটলসন একজন ফ্রিল্যান্স সাংবাদিক, রোমে বসবাস করেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত ও যুদ্ধ নিয়ে প্রতিবেদন তৈরি করেন। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আল-মনিটরের জন্যও লেখালেখি করেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার নিরাপদ মুক্তি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au