বিশ্ব

বাড়ি থেকে পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে

মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • 5:11 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিঃ আনন্দবাজার

মেলবোর্ন, ৮ এপ্রিল- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা হন।মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল সমর্থকদের বিশাল মিছিল ছিল। মিছিলে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কাউন্সিলররা, মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা অংশগ্রহণ করেছিলেন।

পথে জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাস্তার একটি অংশ গার্ডরেল দিয়ে ঢেকে দিয়েছিল। রাস্তার ধারে মানুষ ভিড় জমিয়ে মুখ্যমন্ত্রীর আগমন দেখতে দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতার দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন। তার পিছনে দীর্ঘ তৃণমূল মিছিল চলছিল এবং মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান উঠছিল। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মহিলা কর্মীরা শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীর আগমনকে স্বাগত জানালেন।

মুখ্যমন্ত্রী আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, ভবানীপুর কেন্দ্রের ‘কসমোপলিটান’ বা ‘বহুত্ববাদী’ চরিত্রকে সামনে রেখে মনোনয়নপত্রে প্রস্তাবকারীদের তালিকায় ভিন্ন ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করেছেন কলকাতার মেয়র ফিরহাদের স্ত্রী ইসমত হাকিম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিংহ রানে, ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বাবলু সিংহ এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শাহ।

এর আগে, গত রবিবার মধ্যরাত থেকে নির্বাচন কমিশন রাজ্যের কয়েকজন আমলা ও পুলিশ কর্মকর্তাকে পদ থেকে অপসারণ শুরু করে। বুধবার রাত পর্যন্ত এই কার্যক্রম চলছিল। অপসারিত পদগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। কমিশন জানায়, যাদের অপসারণ করা হয়েছে, তাদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে আপাতত নিয়োগ দেয়া হবে না।

এ নিয়ে তৃণমূল শাসকদল এবং মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লিখিত চিঠিতে অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম আলোচনা বা মতামত না নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, অতীতে নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের সরানোর ক্ষেত্রে সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জনের একটি প্যানেল চাওয়া হতো এবং কমিশন তালিকা থেকে একজনকে বেছে নিত। এবার সেই প্রচলিত রীতি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার আগেই মমতা এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেও অভিযুক্ত করেছেন।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসবে লড়বেন শুভেন্ধু অধিকারী। তিনি ইতোমধ্য মনোনয়ন জমা দিয়েছেন।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au