বাংলাদেশ

নির্বাচনের তিন মাসে ২৫ সংখ্যালঘু হত্যা, ঐক্য পরিষদের গভীর উদ্বেগ

১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ১৩৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

  • 6:41 pm - April 10, 2026
  • পঠিত হয়েছে:২৭১ বার
নির্বাচনের তিন মাসে ২৫ সংখ্যালঘু হত্যা, ঐক্য পরিষদের গভীর উদ্বেগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ এপ্রিল- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব ও পরবর্তী তিন মাসে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

গত ৯ এপ্রিল সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ১৩৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

এর মধ্যে ২৫টি হত্যাকাণ্ড, ৪টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা, ৩৫টি মন্দিরে হামলা ও লুটপাট এবং ৬৯টি আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা ও অন্যান্য সহিংস ঘটনার তথ্য উল্লেখ করা হয়।

সংগঠনের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ৪৬টি ঘটনার মধ্যে ১১টি হত্যা, ১টি ধর্ষণ, ৯টি মন্দিরে হামলা, ১টি আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা, ১৫টি ডাকাতি, ভাঙচুর, হুমকি ও লুটপাটের ঘটনা, ৩টি ভূমি দখল, ১টি চাঁদাবাজি এবং ৫টি অন্যান্য ঘটনা ঘটে।

ফেব্রুয়ারি মাসে ৫০টি ঘটনার মধ্যে ৮টি হত্যা, ১টি ধর্ষণ, ১৫টি মন্দিরে হামলা, ১টি ধর্ম অবমাননার অভিযোগ, ১৭টি ডাকাতি, ভাঙচুর ও লুটপাটের ঘটনা, ৬টি ভূমি দখল, ১টি অপহরণ এবং ১টি অন্যান্য ঘটনা উল্লেখ করা হয়।

মার্চ মাসে ৩৭টি ঘটনার মধ্যে ৬টি হত্যা, ২টি ধর্ষণ বা যৌন হয়রানি, ১১টি মন্দিরে হামলা, ১টি ধর্ম অবমাননার অভিযোগে হামলা, ১টি আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা, ৭টি ডাকাতি ও লুটপাট, ৪টি ভূমি দখল এবং ৫টি অন্যান্য ঘটনার তথ্য দেওয়া হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানায়, তারা আশা করেছিল নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে এবং এ ধরনের সহিংসতা কমে আসবে। কিন্তু বাস্তবে ঘটনার ধারাবাহিকতা অব্যাহত থাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

সংগঠনটি এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে। পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au