বাংলাদেশ

‘ধর্ম অবমাননা’র অভিযোগ তুলে কুষ্টিয়ায় ‘পীর’ শামীমকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

  • 11:26 pm - April 11, 2026
  • পঠিত হয়েছে:৩১৩ বার
ধর্মীয় উগ্রবাদীদের হামলায় নিহত 'পীর' শামীম রোজা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১ এপ্রিল- বাংলাদেশের কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ‘তৌহিদী জনতা’।

নিহত ব্যক্তি ‘শামীম পীর’ নামে সুপরিচিত। তার বহু ভক্ত-অনুরাগী রয়েছে। তাদের অভিযোগ, পুরোনো একটি ভিডিও ভাইরাল করে পরিকল্পিতভাবে স্থানীয়দের উত্তেজিত করে এই ঘটনা ঘটিয়েছে ধর্ম ব্যবসায়ীরা।

এমনকি পুলিশের উপস্থিতিতে এই হামলা চালানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সেসময় তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অনুসারীদেরও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই ভিডিওতে শামীম রেজার বক্তব্য দেখে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা তার আস্তানায় হামলা চালায়।

হামলাকারীদের অভিযোগ, ‘শামীম রেজা নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী বা ভগবান দাবি করতেন এবং ইসলামের মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ ও যাকাত অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন।’

তাদের দাবি, ‘অনুসারীদের হজ পালনের জন্য মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশবাগানের দরবারে যাওয়ার নির্দেশ দিতেন তিনি।’

এছাড়া তার অনুসারীদের দাফনের সময় প্রচলিত ইসলামী রীতি ভঙ্গ করে ঢাকঢোল বাজানো এবং ‘হরে শামীম’ ধ্বনি দেওয়ার মতো আচারের কথাও স্থানীয়রা উল্লেখ করেছেন। পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তোলা হয় শামীম রেজার বিরুদ্ধে।

নিহত ‘পীর’ শামীম রেজা। ছবিঃ সংগৃহীত

ঘটনার দিন সকালে এসব কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাদের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে। তিনি ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে একসময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে একটি আস্তানা গড়ে তুলে নিজের মতাদর্শ প্রচার শুরু করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হামলার পর ‘পীর’ শামীম রেজার আস্তানা। ছবি: সংগৃহীত

এর আগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল। সে সময় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

পরে মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়ান বলে অভিযোগ রয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au