তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হৃদরোগে স্কুল শিক্ষকের মৃত্যু
মেলবোর্ন, ১২ এপ্রিল- রংপুর নগরীতে তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (৩২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।…
মেলবোর্ন, ১২ এপ্রিল- ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রায় ২১ ঘণ্টার টানা বৈঠকের পর রোববার (১২ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ভ্যান্স বলেন, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরেছে, তবে ইরান সেই শর্তগুলো মেনে নেয়নি। ফলে দুই পক্ষ এমন কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি, যেখানে সমঝোতা সম্ভব হতো।
তিনি আরও জানান, আলোচনা ইতিবাচক পরিবেশে হলেও মূল ইস্যুগুলোতে মতপার্থক্য থেকেই গেছে। যুক্তরাষ্ট্র এখন পাকিস্তান ত্যাগের প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ ইরানের কাছে রেখে যাচ্ছে।
পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ভ্যান্স বলেন, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। দুই পক্ষের মধ্যে দূরত্ব কমাতে পাকিস্তান আন্তরিকভাবে চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
ভ্যান্স দাবি করেন, যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব ও সদিচ্ছা নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়াকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে ইরানের পরমাণু সক্ষমতা অনেকটাই দুর্বল করা হয়েছে। তবে ভবিষ্যতে তেহরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে, সে বিষয়ে স্পষ্ট অঙ্গীকার এখনো পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনার ব্যর্থতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথকে অনিশ্চিত করে দিতে পারে।
সূত্র: আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au