বিশ্ব

এবার চীনকে সাবধান করে দিলেন ট্রাম্প

ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর সমস্যায়’ পড়তে হবে

  • 2:00 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, দেশটি যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ‘গুরুতর সমস্যায়’ পড়তে হবে।

ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করার সময় সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

এমন গোয়েন্দা তথ্য থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

তবে চীন ইরানকে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে। ওয়াশিংটনে দেশটির দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘এই সংঘাতে কোনও পক্ষকে অস্ত্র জোগানো হয়নি। আমেরিকার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা উচিত নয়। যাতে উত্তেজনা সৃষ্টি হয়।

আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ দাবি করছেন যে, ইতিমধ্যেই ওই প্রযুক্তি পৌঁছে গেছে ইরানের হাতে। আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ ঠেকাতে ওই প্রযুক্তি ব্যবহার করেছে তেহরান।

যদিও ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে আমেরিকার যুদ্ধবিমান ধ্বংসের পর নতুন ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছিল তেহরান।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au