অস্ট্রেলিয়া

হাসপাতাল থেকে পালিয়ে ৫ দিন পর গ্রেপ্তার দণ্ডিত ধর্ষক মাইকেল অ্যাংগক

  • 10:12 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজত থেকে পালিয়ে যাওয়া দণ্ডিত গণধর্ষক মাইকেল অ্যাংগককে পাঁচ দিন পর গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী, তার বিরুদ্ধে নতুন করে অভিযোগও দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ৩০ বছর বয়সী মাইকেল অ্যাংগককে গত বুধবার ভিলাওউড ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে চিকিৎসার জন্য ব্যাংকস্টাউন হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে সকাল সাড়ে ৯টার কিছু পরই তিনি পায়ে হেঁটে পালিয়ে যান।

ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) ও নিউ সাউথ ওয়েলস পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়। ‘স্ট্রাইক ফোর্স টলকুইন’ নামে একটি টাস্কফোর্স গঠন করা হয় এবং র‌্যাপ্টর স্কোয়াড, পোলএয়ার, ডগ ইউনিটসহ একাধিক বিশেষায়িত দল তল্লাশি চালায়।

রোববার বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে সিডনির সেভেন হিলস এলাকায় হার্টলি রোড ও টারমিনাস রোডের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে কাছাকাছি একটি বাড়ির সামনে তার ব্যবহৃত জুতার জোড়া দেখতে পেয়ে পুলিশ ওই স্থানকে অপরাধস্থল হিসেবে ঘোষণা করে।

গ্রেপ্তারের পর অ্যাংগককে ব্ল্যাকটাউন পুলিশ স্টেশনে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে ‘ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে পালানোর’ অভিযোগ আনা হয়। তাকে জামিন দেওয়া হয়নি এবং সোমবার ব্ল্যাকটাউন লোকাল কোর্টে হাজির করার কথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, পালানোর পর গত কয়েকদিন তিনি কোথায় অবস্থান করছিলেন এবং এ সময়ে কেউ তাকে সহায়তা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া হাসপাতালের কাছাকাছি গ্যালিপোলি রোড এলাকা থেকে তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কায় পালানোর ঘটনা প্রথম দিন জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সিডনির ডুনসাইড এলাকার একটি পার্কে এক কিশোরীকে যৌন নির্যাতনের ঘটনায় আরও দুই ব্যক্তির সঙ্গে অভিযুক্ত হন মাইকেল অ্যাংগক। পরে তিনি দোষী সাব্যস্ত হন এবং ন্যূনতম দুই বছরের কারাদণ্ড ভোগের পর ২০১৭ সালে মুক্তি পান।

এই শাখার আরও খবর

ইরানের যা অবশিষ্ট আছে তাও শেষ করে দেব, ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১২ এপ্রিল- যুদ্ধ বন্ধে ইরান ও আমেরিকার মধ্যেকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেস্তে হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী…

২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, এক মাসে প্রাণহানি ১৭৯

মেলবোর্ন, ১২ এপ্রিল- দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে…

ভোটাধিকার মৌলিক নয়, বিধিবদ্ধ অধিকার মাত্র: সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়

মেলবোর্ন, ১২ এপ্রিল- ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কোনও মৌলিক অধিকার নয়, বরং এটি সম্পূর্ণভাবে আইনের মাধ্যমে নির্ধারিত…

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

মেলবোর্ন, ১২ এপ্রিল- বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ…

ইরান আলোচনা ভেস্তে যাওয়ার সময় ইউএফসিতে ট্রাম্প

মেলবোর্ন, ১২ এপ্রিল- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে অনিশ্চয়তার…

সিটাডেল লাফেরিয়ের-এ পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত

মেলবোর্ন, ১২ এপ্রিল- হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়ের-এ ইস্টার উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দেশটির নর্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au