বিশ্ব

ইরানের যা অবশিষ্ট আছে তাও শেষ করে দেব, ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের পাল্টা হুমকিও দেন তিনি

  • 12:34 am - April 13, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১২ এপ্রিল- যুদ্ধ বন্ধে ইরান ও আমেরিকার মধ্যেকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেস্তে হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের যা কিছু অবশিষ্ট আছে, তাও শেষ করে দেবে।

রোববার ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা ভেস্তে যাওয়ার পর আমেরিকায় ফিরে যান প্রতিনিধি দল। তারপর এমন কড়া প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাল্টা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন শিগগিরই হরমুজ প্রণালিতে অবরোধ করা শুরু করবে।

তিনি বলেন, ‘অবিলম্বে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থান করা সব জাহাজ অবরোধ করবে। তার আগে সেখানে থাকা সব মাইন অপসারণ করবে।’

ইরানকে ‘টোল’ দেওয়া দেশগুলোর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘যারা অবৈধ টোল দিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে, আমরা তাদের জাহাজ থামাবো। তাদের কেউই গভীর সমুদ্রে নিরাপত্তা পাবে না।’

এর আগে আলোচনা ভেঙে যাওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানান, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

তার ভাষায়, যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরেছে, তবে ইরান সেই শর্তগুলো মেনে নেয়নি। ফলে দুই পক্ষ এমন কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি, যেখানে সমঝোতা সম্ভব হতো।

তবে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরান দায়ী করেছে আমেরিকার ‘অতিরিক্ত চাওয়া’।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে গভীর মতবিরোধ ছিল। এর মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের অধিকার এবং ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো সবচেয়ে বেশি জটিল হয়ে ওঠে।

পাকিস্তানে অনুষ্ঠিত ওই আলোচনা ছিল ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনার ব্যর্থতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথকে অনিশ্চিত করে দিতে পারে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au