মেলবোর্নে বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
বিজ্ঞানভিত্তিক সেমিনার থেকে সাংস্কৃতিক সন্ধ্যা—জ্ঞান, সংস্কৃতি ও কমিউনিটির এক অনন্য সম্মিলন
9:12 pm - April 13, 2026
পঠিত হয়েছে:২৬৮ বার
গালা ডিনারে চিকিৎসক ও তাদের পরিবারের মিলনমুখর পরিবেশ। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৩ এপ্রিল:মেলবোর্নে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ ভিক্টোরিয়ার উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজন। ১১ এপ্রিল মেলবোর্ন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দিনের আয়োজনটি চিকিৎসকদের জ্ঞানচর্চা ও পেশাগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে গুরুত্ব বহন করে।
পরদিন, ১২ এপ্রিল থিয়েটার, কীসবোরো সেকেন্ডারি কলেজ ব্যাংকসিয়ায় আয়োজিত অনুষ্ঠানটি রূপ নেয় সাংস্কৃতিক বিনিময় ও পারিবারিক বন্ধনের এক প্রাণবন্ত মিলনমেলায়।
সেমিনারে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নতুন গবেষণা নিয়ে গভীর আলোচনা। সেমিনারে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নতুন গবেষণা নিয়ে গভীর আলোচনা। সেমিনারে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নতুন গবেষণা নিয়ে গভীর আলোচনা। ছবিঃ সংগৃহীত
প্রথম দিন, শনিবার ১১ এপ্রিল, অনুষ্ঠিত হয় একটি বৈজ্ঞানিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা (AGM), যা চিকিৎসকদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেমিনারে চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, নতুন গবেষণার ধারা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এই সময় অস্ট্রেলিয়া ও প্রবাসের অভিজ্ঞ চিকিৎসকরা সেমিনারে অংশ নিয়ে অংশ নিয়ে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।
নতুন ফেলোশিপপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত। ছবিঃ সংগৃহীত
দ্বিতীয় দিন, ১২ এপ্রিল ছিল আয়োজনের প্রধান আকর্ষণ-বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গালা ডিনার। এ বছর সংগঠনটির প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে পুরো আয়োজনটি পায় বিশেষ তাৎপর্য ও বাড়তি আয়োজনের ছোঁয়া।
অনুষ্ঠানের সূচনা হয় প্রতিষ্ঠার এক দশক পূর্তিকে সামনে রেখে চিকিৎসকদের স্মৃতিচারণের মধ্য দিয়ে। নিজেদের পেশাগত যাত্রা, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন তারা। একই সঙ্গে নতুন ফেলোশিপপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়, যা অনুষ্ঠানে যোগ করে গর্ব ও আনন্দের আবহ।
ভিক্টোরিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের এক আন্তরিক পারিবারিক মিলনমেলা। ছবিঃ সংগৃহীত
এরপর মঞ্চে আসে বর্ণিল সাংস্কৃতিক পর্ব, যেখানে সংগঠনের নিজস্ব শিল্পীরা পরিবেশন করেন গান, সংগীত ও নাট্য পরিবেশনা। বিশ্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের লক্ষ্যে অনুষ্ঠানের নামকরণ করা হয় “সীমানা পেরিয়ে” (Beyond Boundaries)।
প্রথমবারের মতো মেলবোর্নে এক মঞ্চে পরিবেশিত হয় বাংলা, ইংরেজি, ফরাসি, ইতালিয়ান, হিন্দি ও উর্দু ভাষার গান, যা দর্শকদের মুগ্ধ করে।
বাংলা রূপান্তরে মঞ্চস্থ শেক্সপিয়ারের ‘ওথেলো’ দর্শকদের মুগ্ধ করে। ছবিঃ সংগৃহীত
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘ওথেলো”-এর বাংলা রূপান্তর মঞ্চায়ন, যা অনুবাদ করেন প্রফেসর মুনীর চৌধুরী ও কবির চৌধুরী। মেলবোর্নে এই নাটকের এমন উপস্থাপনা ছিল প্রথম, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
শেক্সপিয়ারের ‘ওথেলো’ মঞ্চায়নের একটি দৃশ্য। ছবিঃ সংগৃহীত
সবশেষে গালা ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই আয়োজন ভিক্টোরিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের জন্য ছিল এক আন্তরিক পারিবারিক মিলনমেলা, যেখানে পেশা, সংস্কৃতি এবং কমিউনিটির বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে।
অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…
জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…
৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…
অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…