বিশ্ব

জঙ্গিদের সঙ্গে ‘ব্যবসায়িক সম্পর্ক’, লাফার্জের বিরুদ্ধে কঠোর রায়

  • 4:03 am - April 14, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
ফরাসি সিমেন্ট কোম্পানি লাফার্জ। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৪ এপ্রিল- সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন এবং ইউরোপীয় নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ফরাসি সিমেন্ট কোম্পানি লাফার্জ-কে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের একটি আদালত। একইসঙ্গে কোম্পানিটির আটজন সাবেক কর্মকর্তা ও নির্বাহীকে সন্ত্রাসবাদে অর্থায়নের দায়ে দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দেওয়া রায়ে আদালত জানায়, ২০১৩ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে লাফার্জ সিরিয়ায় তাদের কারখানা সচল রাখতে ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টকে বিপুল অঙ্কের অর্থ প্রদান করেছে। ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

রায়ে কোম্পানির সাবেক প্রধান নির্বাহী ব্রুনো লাফোঁ-কে ছয় বছরের কারাদণ্ড এবং সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্রিশ্চিয়ান হেরো-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কোম্পানিটিকে ১৩ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১১ লাখ ২৫ হাজার ইউরো) জরিমানা করা হয়েছে, যা এ ধরনের অপরাধে একটি প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ দণ্ড হিসেবে বিবেচিত।

প্রধান বিচারক ইসাবেল প্রিভোস্ট-ডেসপ্রে বলেন, লাফার্জের দেওয়া অর্থ শুধু সিরিয়াতেই নয়, এর বাইরেও প্রাণঘাতী হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে। তার ভাষায়, “অর্থনৈতিক স্বার্থে কারখানা সচল রাখতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ দেওয়া হয়েছিল, যা কার্যত আইএসের সঙ্গে একটি বাণিজ্যিক অংশীদারিত্বে রূপ নেয়।”

তদন্তে উঠে এসেছে, ওই সময়ে লাফার্জ মোট প্রায় ৫৫ লাখ ৯০ হাজার ইউরো (প্রায় ৬৫ লাখ ৩০ হাজার ডলার) বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে প্রদান করে। এর মধ্যে কর্মীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ৮ লাখ ইউরোর বেশি এবং আইএস নিয়ন্ত্রিত খনি থেকে কাঁচামাল কেনার জন্য আরও প্রায় ১৬ লাখ ইউরো ব্যয় করা হয়।

উত্তর সিরিয়ার জালাবিয়া এলাকায় অবস্থিত সিমেন্ট কারখানাটি ২০০৮ সালে প্রায় ৬৮ কোটি ডলারে অধিগ্রহণ করে লাফার্জ এবং ২০১০ সালে উৎপাদন শুরু করে। কিন্তু এর কিছুদিন পরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে নিরাপত্তা পরিস্থিতি অবনতির মুখে পড়ে।

২০১৫ সালে লাফার্জ সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপের সঙ্গে একীভূত হয়। এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে পৃথক এক মামলায় কোম্পানিটি স্বীকার করেছিল, সিরিয়ায় তাদের কার্যক্রম চালু রাখতে তারা আইএস ও নুসরা ফ্রন্টকে প্রায় ৬০ লাখ ডলার দিয়েছে। ওই মামলায় তাদের ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা করা হয়।

ফ্রান্সে এই প্রথম কোনো কোম্পানি সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলো। তবে রায়ের বিষয়ে লাফার্জ বা হোলসিমের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au