বিশ্ব

‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ মার্কিন অবরোধ উত্তেজনা আরও বাড়াবে- চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

  • 8:52 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধকে “বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন” আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বেইজিং।

সোমবার অবরোধ কার্যকর হওয়ার পর এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, এই পদক্ষেপ শুধু আঞ্চলিক উত্তেজনাই বাড়াবে না, বরং ইতোমধ্যে নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।”

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনার ব্যর্থতার পরপরই এই অবরোধ কার্যকর হয়, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে-এমন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেরও জোরালোভাবে প্রতিবাদ করেছেন গুয়ো জিয়াকুন। তিনি এসব তথ্যকে “সম্পূর্ণ মনগড়া” বলে উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, বেইজিং যদি তেহরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

এর জবাবে চীনের পক্ষ থেকে পাল্টা কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র যদি এই ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত শুল্ক আরোপে এগোয়, তবে চীন “দৃঢ় পাল্টা ব্যবস্থা” নেবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইরান ও চীনের মধ্যে এই ক্রমবর্ধমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au