বাংলাদেশ

আন্দামান সাগরে নৌকাডুবে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ

  • 2:29 am - April 15, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ এপ্রিল- আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে বাংলাদেশিসহ ২৫০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা শরণার্থীও রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সম্প্রতি কক্সবাজার উপকূল থেকে যাত্রা করা নৌকাটি বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কবলে পড়ে ডুবে যায়। এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল ভারত মহাসাগর থেকে একটি বাংলাদেশি জাহাজ নয়জনকে উদ্ধার করে। পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন মানবপাচারকারী বলে অভিযোগ রয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বেঁচে ফেরা এক রোহিঙ্গা শরণার্থী রফিকুল ইসলাম জানান, নৌকাটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত ভিড় ও শ্বাসরোধে যাত্রাপথেই ২৫ থেকে ৩০ জন মারা যান। এরপর বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়, ফলে অধিকাংশ যাত্রী নিখোঁজ হয়ে পড়েন।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আন্দামান দ্বীপপুঞ্জের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে আসে।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট ও টেকসই সমাধানের অভাবের করুণ পরিণতি হিসেবে উল্লেখ করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও তহবিল ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় তারা দেশ ছেড়ে পালিয়ে আসে। দীর্ঘদিনেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় অনেকেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যা প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দিচ্ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au