বিনোদন

৬০ বছর বয়সি আমিরের প্রেমে পড়েছেন গৌরী!

  • 9:45 pm - March 17, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
গৌরী স্প্র্যাট ও আমির খান

বয়স তো কেবল সংখ্যা মাত্র। বয়স বাড়লেও জীবন থেকে ফুরোয়নি প্রেম, প্রমাণ করে দিয়েছেন আমির খান। ২০২১-এ দ্বিতীয় বার বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তবে দুই স্ত্রীর সঙ্গেই তাঁর সুসম্পর্ক। বিচ্ছেদের চার বছর কাটতে না কাটতেই আমিরের জীবনে নতুন প্রেম। ৬০ তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন আমির। নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে নেটপাড়ারও কৌতূহলের শেষ নেই।

বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবি দেখেছেন তিনি। তা হলে আমিরের প্রেমে পড়লেন কী ভাবে? দু’জনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ বছর আগে। তার পরে যদিও আর যোগাযোগ ছিল না। তার পরে ফের দু’বছর আগে দেখা দু’জনের। আমির বলেছেন, “এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই ওঁর সঙ্গে দেখা।”

গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তাঁর ভাল লাগল। তিনি বলেছেন, “একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি।” এই শুনে সঙ্গে সঙ্গে আমির খোঁচা দিয়ে বলেন, “এই গুণগুলো চাইতে। আর শেষে আমাকে খুঁজে পেলে তুমি?”

গৌরী বেঙ্গালুরু নিবাসী। তবে বর্তমানে তিনি আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরতা। ইতিমধ্যেই আমিরের পরিবারের সঙ্গেও দেখা করেছেন তিনি। তবে ফের তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন কি না তা এখনও স্থির করেননি। আমির জানিয়েছেন, ৬০ বছর বয়সে আর বিয়ে করা উচিত কি না, তিনি জানেন না। তবে তাঁর ছেলেমেয়েরা ভীষণ খুশি। তাঁরা বাবার জীবনের নতুন অধ্যায় দেখতে আগ্রহী।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au