অস্ট্রেলিয়া

আলবানিজ-বলকিয়াহ বৈঠক

বিদেশ সফরে গিয়ে অস্ট্রেলিয়ার জ্বালানি সরবরাহের সুখবর দিলেন আলবানিজ

৫০টি তেলবাহী জাহাজ পথে, জ্বালানি সংকট মোকাবিলায় প্রস্তুত অস্ট্রেলিয়া

  • 7:21 pm - April 15, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ব্রুনাই সফর করে সুলতান হাজি হাসানাল বলকিয়াহ-এর সঙ্গে বৈঠক করেছেন।ছবিঃ এএপি

মেলবোর্ন, ১৫ এপ্রিল- মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি ও সার সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে অস্ট্রেলিয়া। এর অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ব্রুনাই সফর করে সুলতান হাজি হাসানাল বলকিয়াহ-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশ উন্মুক্ত বাণিজ্য বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে।

ব্রুনাইয়ের রাজপ্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা একটি যৌথ বিবৃতিতে সই করেন। এতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, বিকল্প জ্বালানির উৎস বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অস্ট্রেলিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ব্রুনাই অস্ট্রেলিয়ার মোট ডিজেল ও সার উৎপাদনে ব্যবহৃত ইউরিয়ার প্রায় ১০ শতাংশ সরবরাহ করে থাকে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যান্থনি আলবানিজ জানান, ব্রুনাই অস্ট্রেলিয়াকে সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দিয়েছে। তিনি বলেন, ব্রুনাই কোনো ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে না, যা বর্তমান অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, শুধু বিদ্যমান সরবরাহ বজায় রাখাই নয়, বরং অতিরিক্ত জ্বালানি ও সারের সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতার মধ্যে এই ধরনের সহযোগিতা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি সংকটে ২৯ হাজার কিলোমিটার দূর থেকেও ডিজেল আনছে অস্ট্রেলিয়া। ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে যে ধাক্কা লেগেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বিঘ্ন ঘটলে তার প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো বৈশ্বিক অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এত বড় পরিমাণ জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গেলে এর প্রভাব বিশ্বব্যাপী পড়বেই।

তবে এই সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। জ্বালানি আমদানি নিশ্চিত করতে সরকার সরাসরি অর্থায়নের উদ্যোগ নিয়েছে এবং একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে অস্ট্রেলিয়া। তিনি জানান, বর্তমানে প্রায় ৫০টি তেলবাহী জাহাজ অস্ট্রেলিয়ার পথে রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

অ্যান্থনি আলবানিজ বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বৈশ্বিক এই সংকটের প্রভাব থেকে দেশকে সুরক্ষিত রাখতে। তবে তিনি স্বীকার করেন, বিশ্ব পরিস্থিতির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থাকা সম্ভব নয়।

ব্রুনাই সফর শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দেশটির বৃহৎ তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসের সঙ্গে আলোচনা করে অস্ট্রেলিয়ার জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালাবেন বলে জানা গেছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au