‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…
মেলবোর্ন, ১৫ এপ্রিল- জামালপুরে কারাবন্দি অবস্থায় জিয়াউল হক জিয়া (৬৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারের অভিযোগ, অসুস্থ হওয়ার পর যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। জানা গেছে, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জিয়াউল হক জিয়া। গত দুই দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুরে তার শারীরিক অবস্থা খারাপ হলে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান জানান, রাত ৯টা ৫ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।
এদিকে, জিয়াউল হক জিয়ার ছেলে জাকিউর রাফিদ নাফি বলেন, এখনও তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি এবং তারা হাসপাতালে অবস্থান করছেন।
উল্লেখ্য, একটি বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়াউল হক জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মৃত্যুকে ঘিরে পরিবার ও সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au