বিশ্ব

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ‘দাঁতভাঙা’ প্রতিক্রিয়ার সতর্কবার্তা চীনের

  • 11:06 pm - April 15, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ‘দাঁতভাঙা’ প্রতিক্রিয়ার সতর্কবার্তা চীনের , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ এপ্রিল- ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এমন ঘোষণার পর কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তবে চীন তার ‘দাঁতভাঙা জবাব’ দেবে। তিনি আরও বলেন, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় আইন ও আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং এ ধরনের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রিত।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, যেসব দেশ ইরানকে সামরিক সহায়তা দেবে, তাদের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও প্রাথমিক ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, পরবর্তী মন্তব্যে তিনি স্পষ্ট করেন যে এই পদক্ষেপ চীনসহ কিছু দেশকে লক্ষ্য করেই নেওয়া হতে পারে।

রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চীন এই তালিকায় থাকবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক উত্তর দেন। ফলে দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন আরও জোরদার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই নতুন শুল্ক হুমকি বৈশ্বিক অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

এই শাখার আরও খবর

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au