সর্বশেষ

ফোন নম্বর গোপন রেখেই চ্যাট-হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ ফিচার

  • 1:41 am - April 16, 2026
  • পঠিত হয়েছে:৩৭৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ এপ্রিল- জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালু করেছে, যার মাধ্যমে এখন থেকে ফোন নম্বর প্রকাশ না করেই বার্তা আদান–প্রদান করা যাবে। ধাপে ধাপে এই ফিচার সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এতদিন হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বরই ছিল প্রধান মাধ্যম। ফলে অপরিচিত ব্যক্তিরাও সহজে নম্বর পেয়ে সরাসরি ফোন বা বার্তা পাঠাতে পারতেন, যা অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াত। নতুন ইউজারনেম সুবিধা এই সমস্যার সমাধান দেবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট ও ইউনিক ইউজারনেম তৈরি করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে করে ফোন নম্বর গোপন থাকবে, অথচ নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করে সহজেই কাউকে খুঁজে পাওয়া ও বার্তা পাঠানো যাবে। অপরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ব্যক্তিগত নম্বর সুরক্ষিত থাকবে।

এই সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। তবে ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। যেমন, প্রতিটি ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে এবং এতে অন্তত একটি অক্ষর থাকতে হবে। পাশাপাশি সংখ্যা, ডট (.) বা আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে, কিন্তু খুব ছোট বা অতিরিক্ত বড় ইউজারনেম গ্রহণযোগ্য নাও হতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ ও মেসেজিং অ্যাপগুলোতে গোপনীয়তা রক্ষার চাহিদা বাড়তে থাকায় এই ধরনের ফিচার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হোয়াটসঅ্যাপের নতুন এই উদ্যোগ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au