বাংলাদেশ

দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়

  • 3:12 am - April 16, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
ভোক্তাপর্যায়ে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ এপ্রিল- দেশে বিদ্যমান জ্বালানি তেলের মজুত দিয়ে আগামী দুই মাস পর্যন্ত কোনো সংকট তৈরি হবে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই।

তিনি বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস ওয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।

এদিকে অবৈধ মজুত ও কারসাজি রোধে গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোবাইল কোর্টের মাধ্যমে ৯১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে প্রায় ৫ লাখ ৪২ হাজার ৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ২০ এপ্রিল নাগাদ নতুন একটি জ্বালানি তেলের চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা সরবরাহ পরিস্থিতিকে আরও স্থিতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au