অস্ট্রেলিয়া

জিলং তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড

মোগাস ইউনিটে গ্যাস লিক থেকে আগুনের সূত্রপাত; দমকলের দীর্ঘ লড়াই, পেট্রোল উৎপাদনে বড় প্রভাবের আশঙ্কা

  • 10:36 am - April 16, 2026
  • পঠিত হয়েছে:২৭৭ বার
গ্যাস লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, উৎপাদনে বড় ধাক্কার আশঙ্কা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ এপ্রিল: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জিলং শহরের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির কার্যকর দুইটি তেল শোধনাগারের একটি হওয়ায় এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৫ মিনিটে ভিভা এনার্জি পরিচালিত তেল শোধনাগারে আগুনের খবর পাওয়া যায়। বিস্ফোরণ ও আগুনের শিখা দেখা যাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার রেসকিউ ভিক্টোরিয়া-এর সহকারী প্রধান ফায়ার অফিসার মাইকেল মকগুইনেস জানান, শোধনাগারের MOGAS (মোগাস) (মোটর গ্যাসোলিন উৎপাদন) অংশে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, “কোনো এক ধরনের লিকেজ থেকে দাহ্য হাইড্রোকার্বন বের হয়ে দ্রুত আগুন ধরে যায়।” প্রায় ৩০ মিটার বাই ৩০ মিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং একাধিক ছোট বিস্ফোরণ ঘটে।

দমকল কর্তৃপক্ষের ধারণা, একটি গ্যাস লিক থেকেই আগুনের সূত্রপাত হয়ে পরে তা বিস্ফোরণে রূপ নেয়। তবে এখনো বিস্তারিত তদন্ত শুরু করা সম্ভব হয়নি। কর্মীদের তথ্য অনুযায়ী, প্রথমে একটি লিক শনাক্ত হয়, যা দ্রুত বড় আকার ধারণ করে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও তীব্র অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের তীব্রতা কমলেও পুরো নিয়ন্ত্রণে এখনো সময় লাগবে. ছবিঃ সংগৃহীত

বিশেষজ্ঞ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস টিম বায়ুমণ্ডল ও পানি পরীক্ষা করলেও এখন পর্যন্ত কোনো ক্ষতিকর দূষণের প্রমাণ পাওয়া যায়নি।

শিল্পাঞ্চল করাইও (Corio) এ অবস্থিত এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল উৎপাদন করে এবং ভিক্টোরিয়ার প্রায় ৫০ শতাংশ ও অস্ট্রেলিয়ার মোট সরবরাহের প্রায় ১০ শতাংশ জোগান দেয়। প্রাথমিকভাবে জারি করা সতর্কবার্তাও পরে প্রত্যাহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় গত ২০ বছরে ছয়টি তেল শোধনাগার বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে কেবল Ampol-এর Lytton Refinery এবং জিলংয়ের এই শোধনাগারটি চালু রয়েছে। ফলে দেশটির প্রায় ৯০ শতাংশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল।

দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বাউয়েন জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের কারণে জেট ফুয়েল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটতে পারে, তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পেট্রোল উৎপাদনে। নিরাপত্তার কারণে শোধনাগারে জেট ফুয়েল ও ডিজেল উৎপাদন সীমিত আকারে চালু রাখা হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ান ওয়ার্কার্স’ ইউনিয়ন এর প্রতিনিধি রোজ কেন্না (Ross Kenna) বলেছেন, আগুনের কারণে শোধনাগারের উৎপাদন ক্ষমতা কিছুটা কমে যেতে পারে।

দমকল বাহিনী জানিয়েছে, আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে।

-Nine news

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au