প্রবাস দর্পন

লেবাননে বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ

  • 4:12 pm - April 17, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
লেবাননে বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ এপ্রিল- লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। লেবানন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা বা নির্দেশনা না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই যারা ইতোমধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন, তাদের নিজ অবস্থান ত্যাগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিরা যেন নিজেদের কফিল বা নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ রাখেন। কফিল যদি নিজ বাসস্থান বা কর্মস্থলে ফিরে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, শুধুমাত্র তখনই প্রবাসীদের কর্মস্থল বা আবাসস্থলে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রবাসীদের আহ্বান জানানো হয়েছে। অনিশ্চিত পরিস্থিতিতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলার ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au