বাংলাদেশ

চিন্ময় দাসের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংস্কৃতিমন্ত্রীর

  • 3:03 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
চিন্ময় দাসের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংস্কৃতিমন্ত্রীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের আটক ও তার মুক্তির বিষয়ে কথা বলেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সরকার কোনো ধরনের বৈষম্যে বিশ্বাস করে না এবং সব ধর্ম, মত ও সংস্কৃতির মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীতে ‘মহানগর পরিবার দিবস–২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও এসব বৈচিত্র্যের মধ্যেই জাতীয় ঐক্য গড়ে তোলাই সরকারের নীতি। তিনি জানান, সরকার এই নীতির ভিত্তিতেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

চিন্ময় দাসের প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং কোন প্রক্রিয়ায় তাকে আটক রাখা হয়েছে, তা তিনি খতিয়ে দেখবেন। তিনি জানান, এ বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করবেন এবং প্রয়োজন হলে তার মুক্তির বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ি ও সমতলের নানা সম্প্রদায় বসবাস করছে। এসব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে এবং এ বিষয়ে অনুসন্ধান ও কার্যক্রম আরও জোরদার করা হবে।

ঢাকেশ্বরী মন্দিরকে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়েও তিনি মত দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালসহ অনেকে।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১০ আগষ্ট- প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে…

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-প্রধান পরাগ জৈন

মেলবোর্ন, ১০ আগষ্ট- বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ…

হরমুজ খুলতে মার্কিন শর্ত পূরণের দাবি ইরানের

মেলবোর্ন, ১০ আগষ্ট- কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। তবে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার আগে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীতে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

মেলবোর্ন, ১০ আগষ্ট- ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বড় করে দেখানোর অভিযোগ…

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার

মেলবোর্ন, ১০ আগষ্ট- বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি…

‘মৃত্যুর আগে একবার ছেলেকে দেখতে চাই’: প্রধানমন্ত্রীর কাছে চিন্ময় দাসের অসুস্থ মায়ের আকুতি

মেলবোর্ন, ১০ আগষ্ট- বাংলাদেশে কারাবন্দি হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একবার দেখার সুযোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন তাঁর অসুস্থ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au