অস্ট্রেলিয়া

গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি

বিনা খরচে অস্ট্রেলিয়ায় পড়াশোনা, কীভাবে পাবেন ৬০০ বৃত্তি

  • 3:56 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য “গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ” একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন, তবে এর জন্য নির্দিষ্ট কিছু ধাপ ও শর্ত পূরণ করা প্রয়োজন।

এই বৃত্তির সুযোগ পেতে প্রথমেই শিক্ষার্থীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক কোনো স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে। অর্থাৎ, স্কলারশিপের জন্য আলাদা আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। ভর্তি হওয়ার সময় একাডেমিক ফলাফল, গবেষণার আগ্রহ এবং পূর্বের শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুযোগ-সুবিধা-

সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৯,৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৫৬ হাজার ২২৯ টাকা, ১৫ এপ্রিল বিকেল হিবেসে) দেবে;

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার দেবে;

স্বাস্থ্য বিমা প্রদান করবে।

স্কলারশিপের সংখ্যা—

ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেয়। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে

স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে

একাডেমিক ফলাফল ভালো হতে হবে

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

এ স্কলারশিপ পুরো বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;

আবেদন প্রক্রিয়া—

আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর যদি স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ

**স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

এই শাখার আরও খবর

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au