বাংলাদেশ

একই প্রশ্নপত্রে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

  • 7:33 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
এইচএসসি পরীক্ষা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ আগামী ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার বলে কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ভুলবশত একটি পুরোনো আইন অনলাইনে আপলোড হওয়ার কারণে এমন ভুল ধারণা সৃষ্টি হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বড় ধরনের একটি পরিবর্তন আনা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের সব বোর্ডে প্রশ্নপত্রের মান ও মূল্যায়নে সামঞ্জস্য আসবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমতা বাড়বে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে এটি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ধারণা করা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au