বিশ্ব

যুদ্ধবিরতির মাঝেই সিদ্ধান্ত বদল,

ফের হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ

  • 8:46 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
ফের হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও অবরোধ জারি করেছে ইরান। শনিবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, প্রণালিটির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং এখন থেকে এর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা দায়িত্ব সামরিক বাহিনীর হাতেই থাকবে। স্থানীয় সময় দুপুরের দিকে দেওয়া এই ঘোষণার মাধ্যমে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এর মাত্র একদিন আগে, শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ঘোষণা দিয়েছিল, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, নিরাপত্তা বিবেচনায় নির্ধারিত রুট অনুসরণ সাপেক্ষে জাহাজ চলাচল চালু থাকবে।

তবে ওই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “হরমুজ প্রণালি খোলা থাকলেও ইরানের ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে।”

এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ অব্যাহত রাখে, তবে হরমুজ প্রণালি দীর্ঘ সময় খোলা রাখা সম্ভব হবে না এবং চলাচল ইরানের অনুমোদন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

এই পাল্টাপাল্টি অবস্থানের কয়েক ঘণ্টার মধ্যেই ইরান আনুষ্ঠানিকভাবে প্রণালিতে পুনরায় অবরোধ আরোপ করে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজার ও ভূরাজনীতিতে নতুন করে চাপ তৈরি করতে পারে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au