অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়ার মেলটন সাউথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

তদন্তে নেমেছে পুলিশ

  • 10:07 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:৪৩৪ বার
মেলবোর্নের মেলটন সাউথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু; ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশী কমিউনিটিতে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলটন সাউথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় শোক নেমে এসেছে স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে।

ভিক্টোরিয়া পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মেলটন সাউথের কার্ডিগান ক্লোজ এলাকায় একটি গাড়ির সঙ্গে ওই শিশুর ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির বয়স আনুমানিক ৭ বছর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থলেই থেমে যান এবং পুলিশকে সহায়তা করছেন। চালকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আনা হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে এই সংঘর্ষ ঘটেছে তা জানতে বিস্তারিত তদন্ত চলছে।

এ ঘটনায় কেউ প্রত্যক্ষদর্শী থাকলে বা কারও কাছে কোনো ভিডিও ফুটেজ কিংবা তথ্য থাকলে তা তদন্তে সহায়তার জন্য ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে ‘ক্রাইম স্টপার্স’-অথবা www.crimestoppersvic.com.au ওয়েবসাইটে বেনামে তথ্য জানানোর জন্য যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়দের মতে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিস্তারিত আসছে…।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au