প্রবাস দর্পন

মেলবোর্নে উৎসবমুখর পরিবেশে সাকাভের পহেলা বৈশাখ উদযাপন

  • 9:06 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:৪৬৮ বার
মেলবোর্নে সাকাভের আয়োজনে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ১৯ এপ্রিল: মেলবোর্নে সনাতন আর্ট অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (SACAV)-এর উদ্যোগে গত ১৯ এপ্রিল, রোববার হপার্স ক্রসিংয়ের গ্র্যাঞ্জ পি-৯ কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

“এসো হে বৈশাখ, এসো এসো” গানের সুরে ঐতিহ্যবাহী পোশাকে নববর্ষকে বরণ করে নেন প্রবাসী বাঙালিরা। অনুষ্ঠানের শুরুতেই ছিল শুভেচ্ছা বিনিময়।

ভালোবাসা আর আড্ডার উচ্ছ্বাসে পহেলা বৈশাখে মেতে উঠেছেন প্রবাসী বাঙালি ললনারা। ছবি: ওটিএন বাংলা

বাঙালির চিরচারিত মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বের সূচনা হয়। এরপর একে একে সংগঠনের সদস্যরা সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক পরিবেশনা জমিয়ে তোলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সভাপতি রাসেন্দ্র কুমার দাস বলেন, প্রবাসে বসেও সব ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষ একসঙ্গে নতুন বছরকে বরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, অতীতের সব বিভেদ ও দ্বন্দ্ব ভুলে সবাই মিলে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবেন।

আলোচনায় অংশ নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শুভজিৎ রায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি জানান, সাকাভের মূল লক্ষ্য ‘হেরিটেজ, হারমনি এবং হিউম্যানিটি’—এই তিন আদর্শকে সামনে রেখে প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও উদযাপন করা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রা ঘোষ।

উৎসবে আগত সদস্যরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে সবার সঙ্গে একসঙ্গে পহেলা বৈশাখ উদযাপন এক ভিন্নরকম ভালো লাগা ও ভালোবাসার অনুভূতি এনে দেয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে ইফতিখার সাদিক ওটিএন বাংলাকে জানান, এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। তিনি বলেন, এই আয়োজনের মূল বার্তা হলো—ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব সবার, আর পহেলা বৈশাখও সবার জন্যই একটি মিলনমেলা।

বৈশাখী আয়োজনে বাঙালিয়ানার স্বাদে অন্যতম প্রিয় আকর্ষণ ঝালমুড়ি। ছবি: ওটিএন বাংলা

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবার। পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা, ঝালমুড়ি, পিঠা, পায়েস ও লুচিসহ নানা মুখরোচক খাবারে পরিপূর্ণ ছিল রাতের ডিনার, যা অতিথিদের জন্য বাড়তি আনন্দ যোগ করে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au