অস্ট্রেলিয়া

অভিবাসন নীতিতে কড়াকড়ি, কতজন বহিষ্কার হবে বলতে পারছেন না ডুনিয়াম

  • 2:08 am - April 20, 2026
  • পঠিত হয়েছে:২৮০ বার
অভিবাসন নীতিতে কড়াকড়ি, কতজন বহিষ্কার হবে বলতে পারছেন না ডুনিয়াম , ছবি : সংগৃহীত

মেলবোর্ন,২০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের নতুন কঠোর অভিবাসন নীতি ঘিরে বিতর্কের মধ্যে কতজন অভিবাসী এই নীতির আওতায় পড়বেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা দিতে পারেননি বিরোধী দলের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জনো ডুনিয়াম। তিনি স্বীকার করেছেন, বাস্তব পরিস্থিতিতে এই সংখ্যা নির্ধারণ করা “খুবই কঠিন”।

প্রস্তাবিত এই নীতিতে অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও বহিষ্কারের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, উদার গণতান্ত্রিক দেশ থেকে আগত অভিবাসীরা তুলনামূলকভাবে “অস্ট্রেলীয় মূল্যবোধ”-এর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

এই সপ্তাহে বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর “অস্ট্রেলিয়ান ভ্যালুজ মাইগ্রেশন প্ল্যান” নামে একটি পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনাটির লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন, অভিবাসন ব্যবস্থায় মূল্যবোধভিত্তিক যাচাই জোরদার করা, অবৈধ বাসিন্দাদের দেশত্যাগে বাধ্য করা এবং উগ্রপন্থী প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। তার ভাষায়, “যারা সক্রিয়ভাবে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে, তাদের জন্য এই নীতিতে কোনো জায়গা থাকবে না।”

ডুনিয়াম বর্তমান অভিবাসন ব্যবস্থাকে “ভেঙে পড়া” আখ্যা দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অভিবাসন ও সামাজিক একীভূতকরণের বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। প্রস্তাবিত সংস্কারের অংশ হিসেবে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম আরও কঠোরভাবে যাচাই করা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে।

তবে এই নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিফিউজি কাউন্সিল এবং অ্যাসাইলাম সিকার্স রিসোর্স সেন্টার এই প্রস্তাবকে বিভাজনমূলক বলে উল্লেখ করেছে। তাদের অভিযোগ, এতে অভিবাসীদের প্রতি নেতিবাচক ধারণা উসকে দেওয়া হচ্ছে।

রোববার এক সাক্ষাৎকারে ডুনিয়াম বলেন, “সংখ্যা নির্দিষ্ট করা সম্ভব নয়। আমরা যদি সঠিকভাবে কাজ করি এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে পারি, তাহলে এই সংখ্যা খুবই সীমিত থাকবে।” তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা অভিবাসনের প্রবাহকে প্রভাবিত করে, যা এমন নীতি বাস্তবায়নকে আরও জটিল করে তোলে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au