অস্ট্রেলিয়া

সিডনিতে বাংলা নববর্ষ উদযাপন করল সিপিসিএল, নতুন মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজন

  • 12:27 am - April 21, 2026
  • পঠিত হয়েছে:৩৩০ বার
প্রদীপ প্রজ্বলন করেন সংগঠনের প্রবীণ সদস্য মৃণালেন্দু শেখর দে এবং প্রভা গাইন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সেন্টার ফর পূজা অ্যান্ড কালচার লিমিটেড (সিপিসিএল) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করেছে। বর্ণিল এ আয়োজন ব্ল্যাকটাউনের বেডফোর্ড রোডে অবস্থিত সংগঠনের নতুন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আদিবাসীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের (অ্যাকনলেজমেন্ট অফ কান্ট্রি) মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন করেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য শ্রী মৃণালেন্দু শেখর দে এবং শ্রীমতী প্রভা গাইন।

অনুষ্ঠানে আগত অতিথিদের গান গানে স্বাগত জানানোর পাশাপাশি স্বেচ্ছাসেবক নারীদের হাতে তৈরি সুস্বাদু পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। এই অংশটি সঞ্চালনা করেন বিজয়া নাথ এবং চম্পা পাল।

সঙ্গীতে অংশ নেন সুমিতা দে, ড. রঞ্জনা সরকার, স্বপন সাহা রায়,মালা ঘটক, অ্যাঞ্জেলিনা ঢালি এবং রথীন্দ্রনাথ ঢালি , অনুপম গোস্বামীসহ আরও অনেকে। তবলা সহযোগিতায় ছিলেন শ্রী নির্মল চৌধুরী।

প্রদীপ প্রজ্বলন করেন সংগঠনের প্রবীণ সদস্য মৃণালেন্দু শেখর দে এবং প্রভা গাইন। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের পরের অংশে সংগঠনের নতুন প্রাঙ্গণ স্থাপনের জন্য ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। বিএসপিসি’র সভাপতি শ্রী সুরজিৎ রায়, সিওও ড. নারায়ণ দাস এবং চেয়ারম্যান ড. স্বপন পাল বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের পর বিশিষ্ট স্থপতি শ্রী অমিতাভ গোস্বামী ‘প্রপার্টি মাস্টার প্ল্যান’র প্রাথমিক রূপরেখা উপস্থাপন করেন। মাস্টার প্ল্যান নিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা করা যায়।

অনুষ্ঠানের একটি সম্মিলিত পরিবেশনা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ভজন, আরতি এবং হরিনাম সংকীর্তন। এ সময় জনপ্রিয় কিছু ভজন পরিবেশন করেন শ্রী অভিজিৎ, শ্রী অনুপম গোস্বামী, ড. রঞ্জনা সরকার এবং সুমিতা দে।

সঙ্গীত পরিবেশনা করছেন দুইজন শিল্পী ছবি: সংগৃহীত

এরপর শ্রী নির্মল পালের নেতৃত্বে এবং শ্রী পরমেশ ভট্টাচার্যর সমন্বয়ে শ্রী চৈতন্য সম্প্রদায় (এসসিএস) হরিনাম সংকীর্তন পরিবেশন করে। এটি ছিল তাদের ১৭৮তম পরিবেশনা। যা উপস্থিত সবাই প্রাণভরে উপভোগের পাশাপাশি কীর্তনেও অংশগ্রহণ করেন।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠান শেষে মিষ্টিসহ খিচুড়ি প্রসাদ ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। রাতের খাবার প্রস্তুতিতে ছিলেন শ্রী নির্মল চৌধুরী ও ড. নারায়ণ দাস। মিষ্টি তৈরি করেন অজন্তা পোদ্দার ও লিটু পোদ্দার। পুরো আয়োজনের খাবারের স্পন্সর করেন ড. প্রীতম সরকার এবং ড. বৈশাখী পাল।

শ্রী চৈতন্য সম্প্রদায় হরিনাম সংকীর্তন পরিবেশন। ছবি: সংগৃহীত

সিপিসিএল- এর সম্প্রতি কেনা এই মন্দিরে এটিই ছিল প্রথম কোনো আনুষ্ঠানিক আয়োজন। যেখানে ভক্ত ও অনুরাগীদের মধ্যে বিপুল আনন্দ, প্রত্যাশা এবং দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: সংগৃহীত

অল্প সময়ের মধ্যে প্রায় ৫০ লাখ ডলার মূল্যের এই সম্পত্তি কেনার বিষয়টিকে কমিউনিটির জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এমন অর্জনের পেছনে যারা রয়েছেন, তাদের নিরন্তর সমর্থন ও সহযোগিতার জন্য সিপিসিএল বোর্ড আন্তরিক ধন্যবাদ জানায়। পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সংগঠনের বিস্তারিত তথ্য জানতে  www.cpcl.org.au ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au