বাংলাদেশ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

বোর্ডভিত্তিক তথ্য প্রকাশ

  • 12:18 am - April 22, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার
এসএসসি পরীক্ষার্থী , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, মোট ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাধারণ শিক্ষা বোর্ডে চিত্র

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির সংখ্যা হলো—
ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৪৬ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৭৫৯ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৪২৫ জন, যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৪১ জন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৩ জন পরীক্ষায় অংশ নেয়নি।

এছাড়া সিলেট শিক্ষা বোর্ডে ৬৭৪ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৯১১ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৭৮ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৫৩ জন অনুপস্থিত ছিল।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন, অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন।

শিক্ষা বোর্ডগুলোর এই পরিসংখ্যান প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছে।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au