বাংলাদেশ

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

  • 1:33 am - April 22, 2026
  • পঠিত হয়েছে:২৫৩ বার
এ বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত অনেক বড় অবস্থানে রয়েছে।

আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় ২ হাজার ৯১১ মার্কিন ডলার। একই সময়ে ভারতের ক্ষেত্রে এই অঙ্ক ২ হাজার ৮১২ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মাথাপিছু জিডিপি বলতে বোঝায় একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় আয় বা উৎপাদন দাঁড়ায়।

প্রতিবেদনে বলা হয়েছে, উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর গড় মাথাপিছু জিডিপি প্রায় ৭ হাজার ৫০০ ডলার, আর বিশ্ব গড় প্রায় ১৫ হাজার ৬০০ ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল প্রায় ২ হাজার ৬৭৫ ডলার, আর বাংলাদেশের ছিল প্রায় ২ হাজার ৬৩৫ ডলার। তবে ২০২৩ ও ২০২৪ সালেও এই সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে সামান্য এগিয়ে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভবিষ্যৎ পূর্বাভাসে বলা হয়, ২০২৭ সালে ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে, যেখানে বাংলাদেশের তা ৩ হাজার ডলারের কিছু বেশি হতে পারে।

তবে সামগ্রিক অর্থনীতির আকারে পার্থক্য অনেক বড়। ২০২৬ সালে ভারতের মোট জিডিপি প্রায় ৪ দশমিক ১ ট্রিলিয়ন ডলার হতে পারে, যেখানে বাংলাদেশের প্রাক্কলিত জিডিপি প্রায় ৫১০ বিলিয়ন ডলার।

আইএমএফ জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতি বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাতসহ নানা ঝুঁকির মুখে রয়েছে, যার প্রভাব প্রবৃদ্ধিতেও পড়তে পারে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au