বিশ্ব

লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই ইসরায়েলি সেনার কারাদণ্ড

  • 4:58 pm - April 22, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙার ঘটনায় দুই ইসরায়েলি সেনার কারাদণ্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙা এবং সেই ঘটনার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দুই সেনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত দুই সেনাকে যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের ৩০ দিনের সামরিক কারাগারে কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

ঘটনার তদন্তে আইডিএফ জানায়, আরও ছয়জন সেনা ওই ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের বাধা দেয়নি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেনি। এ কারণে তাদের বিষয়ে পরে আলাদা করে ব্যাখ্যা চাওয়ার জন্য ডাকা হবে। প্রয়োজন হলে তাদের ক্ষেত্রেও শৃঙ্খলাভিত্তিক অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঘটনাটি সামনে আসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির মাধ্যমে। ওই ছবিতে দেখা যায়, দক্ষিণ লেবাননের প্রধানত খ্রিষ্টান অধ্যুষিত শহর ডেবেল এলাকায় একজন ইসরায়েলি সেনা একটি ক্রুশবিদ্ধ যিশু খ্রিষ্টের প্রতিমার দিকে হাতুড়ি বা কুড়াল সদৃশ একটি বস্তু নিয়ে আঘাত করছেন। ছবিতে আরও দেখা যায়, প্রতিমাটি ক্রুশ থেকে সরানোর পর তার মাথায় আঘাত করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানায়। ডেবেল পৌরসভার উপপ্রধান জানান, এটি তাদের ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত এবং অত্যন্ত সংবেদনশীল বিষয়।

ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার পর আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এবং জানায়, সেনাদের আচরণ আইডিএফের নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে “স্তম্ভিত ও দুঃখজনক” বলে উল্লেখ করেন এবং কঠোর ভাষায় এর নিন্দা জানান।

পরে আইডিএফ জানায়, ডেবেল এলাকার স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিমাটি প্রতিস্থাপন করা হয়েছে। নতুন প্রতিমাটি ধাতব উপাদানে তৈরি বলে জানানো হয়। সেনাবাহিনী আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লেবাননের সাবেক পর্যটনমন্ত্রী ও মারোনাইট খ্রিষ্টান নেতা ওয়াদিহ এল খাজেন এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক ও ধর্মীয় স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা জরুরি এবং যেকোনো ধরনের সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত।

দেবেল দক্ষিণ লেবাননের ৫৫টি শহর ও গ্রামের একটি, যেখানে বর্তমানে ইসরায়েলি সেনারা অবস্থান করছে। এটি বেন্ত জবাইল শহরের কাছে অবস্থিত। এই এলাকাকে হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি বাহিনী। ফলে এখানে দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনা বিরাজ করছে।

সূত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au