প্রবাস দর্পন

যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস’র অ্যাম্বাসেডর হলেন মৌমিতা আচার্য

  • 5:59 pm - April 22, 2026
  • পঠিত হয়েছে:২৮২ বার
যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস'র অ্যাম্বাসেডর হলেন মৌমিতা আচার্য। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিষয়ক সংগঠন ন্যাশনাল সোসাইটি অব হাই স্কুল স্কলারস (এনএসএইচএসএস)-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের শিক্ষার্থী মৌমিতা আচার্য। সাম্প্রতিক সময়ে এই নিয়োগের মাধ্যমে তিনি সংগঠনটির প্রতিনিধিত্ব করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দিকনির্দেশনা প্রদান এবং নেতৃত্বগুণ বিকাশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

অ্যাম্বাসেডর হিসেবে মৌমিতা এখন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। তিনি নিজের অভিজ্ঞতা ও অর্জনের আলোকে সহপাঠীদের পথনির্দেশনা দেবেন এবং তাদের মধ্যে একাডেমিক উৎকর্ষ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করবেন। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি নির্ভরযোগ্য উৎস হিসেবেও ভূমিকা রাখবেন তিনি। এই দায়িত্ব তাকে কেবল ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করবে না, বরং একজন তরুণ নেতা হিসেবে নিজেকে আরও সুসংগঠিতভাবে গড়ে তোলার সুযোগ এনে দেবে।

এর আগে এনএসএইচএসএস-এর পক্ষ থেকে একটি মর্যাদাপূর্ণ জাতীয় একাডেমিক স্বীকৃতি লাভ করেন মৌমিতা আচার্য। তার সেই সাফল্য এবং একাডেমিক দক্ষতা, নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ততার ভিত্তিতেই তাকে অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করা হয়েছে। এনএসএইচএসএস সাধারণত সেইসব শিক্ষার্থীদেরই এই দায়িত্ব দেয়, যারা পড়াশোনায় কৃতিত্বের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করে।

নিয়োগের পর সংগঠনটির প্রেসিডেন্ট নৈনিকা মান্থেনা মৌমিতাকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন অ্যাম্বাসেডর হিসেবে তার যাত্রা শুরু হওয়ায় তারা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের ছাত্রনেতাদের সঙ্গে কাজ করার মাধ্যমে মৌমিতা আরও অভিজ্ঞতা অর্জন করবেন এবং নেতৃত্বের ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

এছাড়া এনএসএইচএসএস-এর কো-ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও পিৎজাও মৌমিতাকে স্বাগত জানিয়ে বলেন, এই দায়িত্ব তার জন্য একটি অনন্য সুযোগ। তিনি তাকে কঠোর পরিশ্রম অব্যাহত রাখার এবং ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

২০০২ সালে নোবেল পুরস্কার প্রবর্তক পরিবারের সদস্য ক্ল্যাস নোবেল এবং জেমস ডব্লিউ লুইসের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং তাদের বিকাশে সহায়তা করা। বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে এনএসএইচএসএস-এর কার্যক্রম বিস্তৃত এবং সংগঠনটির সদস্য সংখ্যা ২০ লাখেরও বেশি।

মৌমিতা আচার্যের এই অর্জন তার শিক্ষা প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের কুইন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মৌমিতা আচার্য বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয় দৈনিক ‘দ্য সাউথ এশিয়ান টাইমস’-এর সম্পাদক ও প্রকাশক দীপক কুমার আচার্যের মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিউইয়র্কে বসবাস করছেন এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এই শাখার আরও খবর

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au