বিশ্ব

৩৬-৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হতে পারে, বললেন ডোনাল্ড ট্রাম্প

  • 2:10 am - April 23, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল-  মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামাবাদভিত্তিক সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “সম্ভাবনা আছে।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সম্ভাব্য আলোচনা পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনার সময়সূচি বা বিষয়বস্তু নিশ্চিত করা হয়নি।

কূটনৈতিক মহল মনে করছে, এই আলোচনা বাস্তবায়িত হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au