বাংলাদেশ

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে অস্ত্রসহ আনসার মোতায়েনের উদ্যোগ

  • 3:58 am - April 23, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে যৌথ সার্জারি ক্লিনিক চালুর পথ সুগম হলো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এবং এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

তিনি আরও জানান, এই সমঝোতা শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চিকিৎসা শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সার্জারি সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। রোবোটিক পুনর্বাসন, হৃদরোগ চিকিৎসা এবং আধুনিক ক্লিনিক স্থাপনায় চীনের সহায়তা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই সমঝোতার মাধ্যমে জটিল সার্জারির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। প্রাথমিকভাবে ইউরোলজিক্যাল জটিল সার্জারি দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বিশেষায়িত সেবা যুক্ত করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সরকারের এই উদ্যোগে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিবেশ আরও স্বাভাবিক ও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au