বিশ্ব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

বুথের কাছে বিস্ফোরণ ও সহিংসতাসহ যা যা ঘটল ভোটের আগের রাতে

  • 1:28 pm - April 23, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
র্শিদাবাদ জেলার নওদা বিধানসভা কেন্দ্র এলাকায় বোমা বিস্ফোরণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগের রাতেই রাজ্যের একাধিক জেলায় সহিংসতা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা কেন্দ্র এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শিবনগর প্রাথমিক স্কুলের একটি ভোটকেন্দ্রের কাছেই রাতে বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনা মমতাজ খান। তিনি অভিযোগ করেন, তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তাঁর প্রশ্ন, বুথের কাছাকাছি নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল। এ ঘটনার জন্য তিনি হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টিকে দায়ী করেছেন।

এদিকে একই জেলার ডোমকল এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায়পুর গ্রামে তৃণমূল কংগ্রেস ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভোটের ঠিক আগমুহূর্তে এই সংঘর্ষ স্থানীয় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

অন্যদিকে মাদারিহাট এলাকায় বিজেপির এক নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিজেপির এজেন্ট মিঠুন ওরাঁও রাতে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন বলে অভিযোগ। এ ঘটনায় তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি এবং খয়েরবাড়ির উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। আহত অবস্থায় তাঁকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোটের আগে জামুড়িয়া এলাকায় ইভিএম নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে একাধিক ইভিএম পাওয়া গেছে, যেখানে কোনো নিরাপত্তারক্ষী ছিল না। গাড়িটিতে ‘On Election Duty – Jamuria AC 279’ লেখা ছিল বলে জানা গেছে। বিরোধীরা দাবি করেছে, ইভিএমগুলো অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। তবে সংশ্লিষ্ট সেক্টর অফিসার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছিল এবং সেক্টর পুলিশের দল সেখানে উপস্থিত ছিল। এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রাম এলাকাতেও ভোটের আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে উল্টো তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বাড়ে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী পবিত্র কর পৌঁছালে তাঁকে ঘিরে বিজেপি কর্মীরা স্লোগান দেন বলেও জানা গেছে।

সূত্রঃ এবিপি আনন্দ

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au