আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
মেলবোর্ন, ২৫ এপ্রিল- দেশজুড়ে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আরেক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে এরফান কিয়ানি নামের এক ব্যক্তির সাজা কার্যকর করা…
মেলবোর্ন, ২৫ এপ্রিল- চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কেফায়েতসহ তার সহযোগীদের বিরুদ্ধে। গত ২৩ এপ্রিল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলেপাড়ার বাসিন্দা হরিধন সর্দারের বাড়ির লাল মোহন সর্দারের ছেলে মনহরি দাসের স্ত্রীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তার স্বামী বিদেশে থাকায় ওই নারী বাড়িতে একাই অবস্থান করছিলেন। এই সুযোগে স্থানীয় এক বিএনপি নেতা কেফায়েতের নেতৃত্বে সিডি বাবলুসহ কয়েকজন অস্ত্রসহ জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং রাতের মধ্যেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বিএনপি নেতা ও রাজনৈতিক প্রভাবশালীদের ঘনিষ্ঠ হওয়ায় ভয় ও চাপে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর দাবি, ঘটনাটি প্রকাশ পেলে সাক্ষ্য দিলে একই ধরনের পরিণতির মুখে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এতে পুরো জেলেপাড়ায় এক ধরনের ভীতিকর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ভুক্তভোগী নারীও চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং ভয়ের কারণে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না।
অভিযোগ রয়েছে, স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের সামনেই ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলেন, বিষয়টি আগেই নিষ্পত্তি করা হয়েছে, এতে অসন্তোষ দেখানোর কোনো সুযোগ নেই। এতে করে ঘটনার স্বচ্ছ তদন্ত ও বিচার নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au