বিশ্ব

চিরকুটে শিক্ষকের নাম লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

  • 9:12 pm - April 26, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
আত্মহত্যা করা ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মুনিরা মাহজাবিন মিমো নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একজন শিক্ষক ও এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি একজন শিক্ষকের নাম উল্লেখ করে যান। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন থেকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে মিমোর এক ঘনিষ্ঠ বান্ধবীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, সকালে খবর পেয়ে বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে যা জানা গেছে, তাতে শিক্ষার্থীর মোবাইল ফোনে কিছু তথ্য মিলেছে, যার সঙ্গে বিভাগের একজন শিক্ষকের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। তবে পুরো বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন বলে তিনি উল্লেখ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।

এদিকে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু আলামতের ভিত্তিতে একজন শিক্ষককে হেফাজতে রাখা হয়েছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষ হলে আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ : আইএমএফ

বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৬ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এই তথ্য…

সুদানে মানবিক যুদ্ধবিরতি বারবার ব্যর্থ হচ্ছে কেন, দায় কার?

সুদানে যুদ্ধবিরতি কার্যকরের আন্তর্জাতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। যুদ্ধ বন্ধের বদলে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই আরও তীব্র হচ্ছে। এর ফলে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর…

কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও ভাইকে গুলি, ২৫ ভরি সোনা লুট

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে…

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপককে মুঠোফোনে কল করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও…

কাঠগড়ায় মাথা নিচু গাজী নজরুলের, কান্নায় ভেঙে পড়লেন প্রথম স্ত্রী মাকছুদা

ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার মাথা নিচু করে থাকলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। মামলার…

দুই ফোন ডিটারজেন্ট পানিতে, আগমী-আয়ুষের ফোন অক্ষত: তদন্তে প্রশ্ন বাড়ছে

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বয়ান ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার দুই তরুণ সিদ্ধার্থ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au