বাংলাদেশ

ইটের আঘাতে হিন্দু নারীকে হত্যা, লুটের পর লাশ গুমের চেষ্টা

  • 7:21 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:৩০২ বার
নিহত বীথিকা রানী ঘোষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল- সাতক্ষীরার সদর উপজেলায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এক হিন্দু নারী দোকানিকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ঘটনাটি আড়াল করতে তার মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) একই ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে তিনি স্থানীয় বউবাজার এলাকায় একটি ছোট মুদিখানা দোকান চালাতেন। ওই দোকান থেকেই তার সংসার চলত।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় বীথিকা রানী ঘোষ বাড়ি থেকে দোকানের উদ্দেশে রওনা দেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। তারা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বাধা দিলে তাকে নির্মমভাবে আক্রমণ করা হয়। দুর্বৃত্তরা ইট দিয়ে তার কপাল ও মাথায় আঘাত করে, এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

হত্যার পর ঘটনাটি গোপন করতে মরদেহটি কাছের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। রাতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন এবং কানে দুল ছিল। ধারণা করা হচ্ছে, এসব স্বর্ণালংকার লুট করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au