বিশ্ব

মায়ের সঙ্গে মোদির আবেগঘন ছবি এঁকে প্রধানমন্ত্রীর প্রশংসায় স্কুলছাত্রী

  • 7:50 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:২৬৮ বার
বাঁ দিকে, প্রধানমন্ত্রী এবং তাঁর মায়ের সেই স্কেচ। মোদীকে উপহার দিয়েছিল ইংরেজবাজারের দ্বাদশ শ্রেণির ছাত্রী অনুষ্কা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল- পশ্চিমবঙ্গের মালদার এক স্কুলছাত্রীর আঁকা একটি পেন্সিল স্কেচ ছুঁয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র মন। সেই ছবির প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন এবং স্বাক্ষরিত চিঠি পাওয়ার পর আনন্দে আপ্লুত হয়ে পড়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রী অনুষ্কা চক্রবর্তী।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইংরেজবাজারের একটি বেসরকারি স্কুলের ছাত্রী অনুষ্কা প্রায় তিন মাস আগে একটি পেন্সিল স্কেচ আঁকে। সেই স্কেচে ফুটে ওঠে এক আবেগঘন মুহূর্ত প্রধানমন্ত্রী মোদি তাঁর মা হীরাবেন মোদি-র সামনে হাতজোড় করে দাঁড়িয়ে আছেন, আর মা স্নেহভরে ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসার এই দৃশ্যটি নিখুঁতভাবে তুলে ধরতে চেয়েছিল অনুষ্কা।

গত ১৭ জানুয়ারি মালদা টাউন স্টেশনে হাওড়া-কামাখ্যা রুটের বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন উপলক্ষে সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অনুষ্কাও ছিল। সে সময় অনেকেই প্রধানমন্ত্রীর জন্য উপহার নিয়ে এসেছিল, তবে অনুষ্কার আঁকা স্কেচটি বিশেষভাবে দৃষ্টি কাড়ে মোদির। তিনি ছবিটি গ্রহণ করেন এবং অনুষ্কার মাথায় হাত বুলিয়ে তাকে উৎসাহ দেন। সেই মুহূর্তটি অনুষ্কার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকে।

এরপর স্বাভাবিক জীবনে ফিরে যায় অনুষ্কা। কিন্তু হঠাৎ করেই নতুন এক আনন্দের খবর আসে। রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার পরিবারে ফোন করা হয়। প্রথমে ফোনটি রিসিভ করেন অনুষ্কার বাবা তাপস চক্রবর্তী, যিনি একজন সরকারি স্কুল শিক্ষক। পরে অনুষ্কার সঙ্গেও কথা বলা হয় এবং তার আঁকা ছবির জন্য প্রশংসা জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো হয় তার উদ্দেশে।

এই স্বীকৃতিতে ভীষণ উচ্ছ্বসিত অনুষ্কা। সে  জানায়, এটি তার জীবনের এক ভিন্নরকম অনুভূতি, যা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এত আনন্দ আগে কখনো অনুভব করেনি বলেও জানায় সে।

ইংরেজবাজারের ঝলঝলিয়া মনস্কামনা রোড এলাকায় অনুষ্কার বাড়ি। তার বাবা তাপস চক্রবর্তী শিক্ষকতা করেন এবং মা শ্রাবন্তী চক্রবর্তী গৃহিণী। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি তার আগ্রহ ছিল।

কেন এই বিশেষ মুহূর্তটি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল অনুষ্কা, সে প্রশ্নের জবাবে সে জানায়, একজন মানুষের জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি। সেই ভাবনা থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মায়ের একটি আবেগঘন মুহূর্তকে ছবিতে তুলে ধরতে চেয়েছিল সে।

এই শাখার আরও খবর

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au