বিশ্ব

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে ২য় দফা ভোট কাল, তিন দিন বন্ধ বাংলাদেশ সীমান্ত

  • 12:42 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
ভারত-বাংলাদেশ সীমান্ত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত তিন দিনের জন্য কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সোমবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা।

উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ভোট শেষ হওয়া পর্যন্ত। সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে।

তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যাওয়া রোগী, ভোট দিতে যাওয়া বৈধ ভোটার এবং পচনশীল পণ্যবাহী যানবাহন সীমিত আকারে চলাচলের অনুমতি পাবে বলে জানিয়েছে প্রশাসন।

এই সিদ্ধান্তের ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং সাধারণ যাত্রী চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমও সোমবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে, যা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চালু হবে না। ফলে এই সময়ে পাসপোর্টধারী বাংলাদেশি ও বিদেশি নাগরিকরা এই পথে ভারতে প্রবেশ করতে পারবেন না।

ভারতের নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোট চলবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে প্রশাসন, পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শেষ দফার ভোটকে ঘিরে সোমবার দিনভর রাজ্যজুড়ে জোর প্রচারণা চালান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বারাকপুরে জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পক্ষে প্রচারণায় অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ দলের প্রার্থীদের পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ভবানীপুরসহ বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। একই এলাকায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-ও জোর প্রচারণা চালান।

এই দফায় সাত জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ১ হাজার ৪৪৮ জন প্রার্থী। নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ হাজার ৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার বড় অংশ সীমান্তবর্তী জেলাগুলোতে রাখা হয়েছে।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও উত্তেজনার মধ্যে সীমান্ত বন্ধ রাখার এই সিদ্ধান্ত দুই দেশের মানুষের চলাচল ও বাণিজ্যে সাময়িক প্রভাব ফেললেও প্রশাসন বলছে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au