বাংলাদেশ

প্যারোলে মুক্তি না পেয়ে কারাফটকে বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা

  • 1:34 pm - April 30, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
প্যারোলে মুক্তি না পেয়ে কারাফটকে বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহরুখ খান। তবে সেই আবেদন গ্রহণ করা না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কারাফটকে বাবার মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। এ ঘটনায় তাঁর স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শাহরুখের বাবা আবুল বাশার খান (৫৮) মারা যান। তিনি নগরের বটতলা টেম্পোস্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কাজ করতেন। এর আগে গত শুক্রবার মধ্যরাতে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকার নিজ বাসা থেকে পুলিশ শাহরুখ খানকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

শাহরুখের বড় ভাই সালমান খান জানান, বাবার মৃত্যুর খবর পাওয়ার পর কারাগারে থাকা ভাইকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর এক ম্যাজিস্ট্রেট এসে তাঁদের কারাগারে যাওয়ার পরামর্শ দেন এবং জানান, বিষয়টি সেখানে জানিয়ে দেওয়া হবে। কিন্তু কারাগারে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা তারা পাননি।

পরে বিকেল পৌনে চারটার দিকে অ্যাম্বুলেন্সে করে আবুল বাশার খানের মরদেহ কারাগারের সামনে নেওয়া হয়। চারটার দিকে মরদেহের সঙ্গে তিনজন স্বজনকে কারাগারের ভেতরে ঢুকতে দেওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য মরদেহ রাখা হয়, যাতে শাহরুখ খান শেষবারের মতো তাঁর বাবাকে দেখতে পারেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের নিউ সার্কুলার রোড এলাকার গাজীবাড়ি মসজিদে, যেখানে বাদ আসর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পপুলার এলাকায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সালমান খান আরও জানান, গত ৫ আগস্টের পর শাহরুখ খানের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করা হয় এবং সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আরও তিনটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

শাহরুখ খানের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি। অন্যদিকে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, প্যারোলের আবেদন পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী কারাফটকে লাশ নিয়ে এসে দেখা করার ব্যবস্থা করতে বলা হয় এবং সেই অনুযায়ী স্বজনদের জানানো হয়েছে।

এই ঘটনায় স্বজনরা বলছেন, মানবিক কারণে অন্তত অল্প সময়ের জন্য হলেও প্যারোলে মুক্তির সুযোগ দেওয়া উচিত ছিল। তাদের দাবি, প্রশাসনের সমন্বয়হীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা পরিবারটির জন্য আরও বেদনাদায়ক হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

তিন মাসেও কাটেনি জ্বালানি সংকট, সমাধানে ধীরগতি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়। সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মার্চ-এপ্রিল…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au