বিনোদন

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

  • 9:27 pm - April 30, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন, যেখানে তাদের সন্তানদের সঙ্গে স্বাভাবিক ও অনানুষ্ঠানিক মুহূর্ত ধরা পড়েছে।

করনওয়ালে ইস্টার ছুটির সময় তোলা এই ছবিতে দম্পতিকে তাদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসের সঙ্গে ঘাসের ওপর হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পরিবারের পোষা কুকুরও ছবিতে রয়েছে। খালি পায়ে স্বাভাবিক ভঙ্গিতে তোলা এই ছবি রাজকীয় আনুষ্ঠানিকতার বাইরে তাদের ব্যক্তিগত জীবনের একটি অন্তরঙ্গ দিক তুলে ধরেছে। দীর্ঘদিনের আলোকচিত্রী ম্যাট পোরটিয়াস ছবিটি ধারণ করেন।

এই বিবাহবার্ষিকী এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক বছরগুলোতে রাজপরিবার নানা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। প্রিন্সেস কেটের ক্যানসার শনাক্ত হওয়া ও সেখান থেকে সুস্থ হয়ে ওঠা, রাজা রাজা তৃতীয় চার্লস-এর স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং প্রিন্স হ্যারি ও মেগানের রাজপরিবার থেকে সরে যাওয়া সব মিলিয়ে একটি কঠিন সময় অতিক্রম করেছে পরিবারটি।

পর্যবেক্ষকদের মতে, এই সময়টিতে কেটের দৃঢ়তা ও নেতৃত্ব পরিবারকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেকেই মনে করছেন, এসব চ্যালেঞ্জ পেরিয়ে উইলিয়াম ও কেট এখন আরও ঐক্যবদ্ধ ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

বিবাহবার্ষিকী উপলক্ষে শুধু ছবি প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি এই দম্পতি। তারা লন্ডনের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি শিক্ষা-সহায়ক দাতব্য সংস্থা পরিদর্শন করেন, যা তাদের ২০১১ সালের বিয়ের উপহার তহবিল থেকে সহায়তা পেয়েছিল। সেখানে তারা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং সংস্থাটির কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। বর্তমানে প্রতিষ্ঠানটি হাজার হাজার শিক্ষার্থীকে সহায়তা দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে উইলিয়াম ও কেট রাজতন্ত্রকে আধুনিক ও জনবান্ধব করে তোলার চেষ্টা করছেন। একই সঙ্গে ঐতিহ্য বজায় রেখেও নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তারা।

রাজতন্ত্রে সক্রিয় সদস্যসংখ্যা কমে আসা এবং জনসমালোচনার মধ্যেও তাদের এই স্থিতিশীল অংশীদারিত্ব ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au