বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয়, নতুন ইতিহাস গড়লেন বাবর আলী

  • 4:20 pm - May 02, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
নতুন ইতিহাস গড়লেন বাবর আলী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মে- বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করলেন পর্বতারোহী বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু জয় করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি শৃঙ্গ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শৃঙ্গে পৌঁছান বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই দুর্গম পর্বতটি ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত। এর আগে কোনো বাংলাদেশি পর্বতারোহী এই শৃঙ্গে আরোহণ করতে পারেননি, ফলে এটি দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামের এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স। সংগঠনটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে বাবরের সফল আরোহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাকালু জয়ের লক্ষ্যে গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেন বাবর আলী। দুই দিন পর তিনি নেপালের টুমলিংটারে পৌঁছে সড়কপথে সেদুয়া গ্রামে যান। সেখান থেকে দীর্ঘ ট্রেকিং শেষে ১৮ এপ্রিল পৌঁছান বেসক্যাম্পে। উচ্চতার সঙ্গে শরীর খাপ খাওয়ানোর জন্য তিনি ধাপে ধাপে ক্যাম্প-১ ও ক্যাম্প-২-এ অবস্থান করেন এবং প্রায় ৭ হাজার মিটার পর্যন্ত উঠে আবার বেসক্যাম্পে ফিরে আসেন। পরে দ্বিতীয় দফায় আবারও ক্যাম্প-২ পর্যন্ত উঠে প্রস্তুতি সম্পন্ন করেন।

আবহাওয়া অনুকূলে আসার পর ৩০ এপ্রিল চূড়ান্ত অভিযানে নামেন বাবর। সেদিনই তিনি ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ পৌঁছান এবং পরদিন ওঠেন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ। সেখান থেকে রাতেই শুরু হয় চূড়ান্ত আরোহন। প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ অত্যন্ত বিপজ্জনক খাড়া পথ অতিক্রম করে শেষ পর্যন্ত ভোরে তিনি মাকালুর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিখর জয়ের পর বাবর আলী নিরাপদে নিচে নামার পথে রয়েছেন। তিনি প্রথমে ক্যাম্প-২ এবং পরে বেসক্যাম্পে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী চট্টগ্রামভিত্তিক সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীতে অবস্থিত নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেন তিনি। এরপর ধাপে ধাপে কঠিন সব পর্বত জয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবলাম শৃঙ্গ জয় করেন। ২০২৪ সালে এক অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এবং চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। একই বছর তিনি অন্নপূর্ণা-১ শৃঙ্গ আরোহণ করেন এবং সেপ্টেম্বরে কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে আলোচনায় আসেন।

মাকালু অভিযানে বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা আং কামি। এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা দিয়েছে। ধারাবাহিক এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au