বিশ্ব

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

  • 1:15 am - May 03, 2026
  • পঠিত হয়েছে:২৬২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মে- ইয়েমেনের উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, ছিনতাইকারীরা জাহাজটি নিয়ন্ত্রণে নিয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে গেছে

শনিবার (২ মে) এক প্রতিবেদনে জানায়, শাবওয়া প্রদেশ উপকূলের কাছে হামলাকারীরা ‘এম/টি ইউরেকা’ নামের জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। এরপর সেটিকে এডেন উপসাগর পেরিয়ে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে একটি সন্দেহজনক জাহাজের গতিবিধি সম্পর্কে সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, মুকাল্লা বন্দরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৮৪ নটিক্যাল মাইল দূরে একটি সবুজ রঙের ছোট নৌযান ও একটি মাছ ধরার নৌকা সন্দেহজনকভাবে একটি জাহাজের দিকে অগ্রসর হতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির বর্তমান অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেটিকে উদ্ধারের পাশাপাশি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে জলদস্যুতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au