বিশ্ব

ভোরের ঝটিকা মিছিলে ঢাবিতে আটক ছাত্রলীগের দুই নেতা, জব্দ মাইক্রোবাস

  • 2:25 am - May 03, 2026
  • পঠিত হয়েছে:২৬৮ বার
ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শনিবার (২ মে) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মে-  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোরে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। শনিবার (২ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৬টার দিকে কয়েকজন হঠাৎ করে মিছিল শুরু করেন। মিছিলটি শাহবাগ এলাকা থেকে শুরু হয়ে টিএসসি অভিমুখী সড়ক দিয়ে রাজু ভাস্কর্য এলাকায় পৌঁছালে প্রক্টরিয়াল টিম বাধা দেয়।

এ সময় স্যার এ এফ রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল-কে আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগের চেষ্টা করেন। পরে টিএসসি এলাকায় থাকা আরেকটি মাইক্রোবাস থেকে সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au