বিশ্ব

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের

  • 3:03 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
প্রশ্নের মুখে ট্রাম্পের যুদ্ধ কৌশল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মে- আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। তবে গত ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথে অবরোধ সৃষ্টি হলে শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে প্রহরা দিয়ে নিরাপদে পারাপারে সহায়তা করবে। ট্রাম্প বলেন, বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ আটকে থাকা জাহাজগুলোর অনেকই সরাসরি আঞ্চলিক সংঘাতে জড়িত নয়।

তিনি আরও জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর লক্ষ্য শুধু জাহাজ চলাচল সচল করা নয়, বরং দীর্ঘদিন আটকে থাকা জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের খাদ্য ও জরুরি সরবরাহ সংকট লাঘব করা।

ট্রাম্প এই উদ্যোগকে একটি মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে উল্লেখ করে বলেন, এতে সব পক্ষই উপকৃত হবে। বাংলাদেশ সময় সোমবার রাত থেকে প্রকল্পটি কার্যকর হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

তবে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au