বিশ্ব

এখনও পরাজয় মেনে নিতে প্রস্তুত নন মমতা

  • 8:16 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
মমতা ব্যানার্জীর ভিডিও বার্তা থেকে নেওয়া ছবি।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও পরাজয় মেনে নিতে নারাজ মমতা ব্যানার্জী। বেলা সাড়ে বারোটার দিকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, এখনো চূড়ান্ত ফলাফল আসেনি এবং তার দল লড়াই চালিয়ে যাচ্ছে।

তৃণমূল কংগ্রেস নেত্রী দাবি করেন, “আমাদের অনেক আসনে এগিয়ে থাকার তথ্য এখনো দেখানো হচ্ছে না। বাস্তব চিত্র ভিন্ন হতে পারে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, গণনাকেন্দ্রে থাকা দলীয় এজেন্টদের কেউ যেন স্থান ত্যাগ না করেন। সবাইকে শেষ পর্যন্ত সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

মমতা ব্যানার্জী তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যেতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, গণনা শেষের দিকে গেলে তৃণমূল কংগ্রেসের প্রকৃত ফলাফল সামনে আসবে এবং পরিস্থিতি বদলাতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাথমিক লিড ও চূড়ান্ত ফলাফলের মধ্যে পার্থক্য থাকতে পারে। তাই এখনো নির্বাচনের ফল পুরোপুরি নির্ধারিত হয়নি এবং শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au