বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

  • 2:53 pm - May 05, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন। ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল, ঢাকা

মেলবোর্ন, ৫ মে- যুক্তরাষ্ট্রওইরানের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যাওয়ায় মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। এর সঙ্গে মুদ্রাস্ফীতির উদ্বেগও বেড়েছে, যা উচ্চ সুদের হার দীর্ঘদিন বজায় থাকার প্রত্যাশা জোরদার করেছে। এসব কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম২ শতাংশ কমে প্রতি আউন্স৪ হাজার ৫২৩ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ২দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার৫৩৩ দশমিক ৩০ ডলারে স্থির হয়েছে। খবর রয়টার্স থেকে জানাগেছে।

সিকিউরিটিজের গ্লোবাল হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বাজারকে আশ্বস্ত করতে পারেনি। বরং এতে আবারও মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে এবং সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত মিলেছে।

চার সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণার পরও পরিস্থিতি শান্ত হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে সংঘাত আরও তীব্র হয়। এর মধ্যে ইরান হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে হামলা চালিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের একটি তেল বন্দরে আগুন ধরিয়ে দিয়েছে।

এঅবস্থায় মার্কিন ডলার শক্তিশালী হয়েছে এবং ব্রেন্ট তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারে নির্ধারিত স্বর্ণের দাম বেশি হয়ে যায়,ফলে এর চাহিদা কমে।

অন্যদিকে, জ্বালানি তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিয়েছে।এতে করে ধারণা জোরালো হয়েছে,কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় সুদের হার উঁচু রাখবে।

চলতি বছর মার্কিন ফেডারেল রিজার্ভ কোনো নীতি শিথিল করবে না; এমন ধারণা দিচ্ছে এমন ব্রোকারেজ প্রতিষ্ঠানের তালিকায় নতুন করে যোগ হয়েছে বার্কলেস। গত সপ্তাহে উচ্চ জ্বালানি মূল্যের প্রভাবে অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ায় ফেড সুদের হার অপরিবর্তিত রেখেছে, যা ১৯৯২সালের পর সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ, এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং এপ্রিল মাসের বেতন-ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে, যা বাজারে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতিও ভূরাজনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে সুরক্ষা হিসেবে কাজ করে।তবে উচ্চ সুদের হারের পরিবেশে এটি আকর্ষণ হারায়, কারণ এতে সরাসরি কোনো মুনাফা পাওয়া যায় না।

বার্ট মেলেক মনে করেন, স্বর্ণের জন্য চার হাজার ২০০ডলারের আশপাশে একটি শক্তিশালী সাপোর্ট রয়েছে। তবে অনিশ্চয়তা এবং সুদের হার বাড়ার সম্ভাবনার কারণে স্বল্পমেয়াদে অনেক বিনিয়োগকারী তাদের অবস্থান থেকে সরে যেতে পারেন।

অন্যান্য ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে.স্পট সিলভারের দাম ৩দশমিক২ শতাংশ কমে প্রতি আউন্স৭২ দশমিক ৯৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১দশমিক৭ শতাংশ কমে১ হাজার৯৫৫ দশমিক ৯৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম২দশমিক৯ শতাংশ কমে১ হাজার ৪৮১ দশমিক০০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণওরুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও।তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল সন্ধ্যায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম।সে সময়২২ ক্যারেটের প্রতি ভরিতে২হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল মূল্যবান এই ধাতুর দাম।

এই শাখার আরও খবর

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, কর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর গুরুতর অবস্থায় হাসপাতালে…

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী, তদন্তে আসছে জাতিসংঘ

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করতে আগামী মাসে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার…

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিত করতে প্রস্তুত ছিল ইসরায়েল

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা এবং সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঘটনায় উড়োজাহাজটিকে আকাশেই ভূপাতিত করার জন্য প্রস্তুত হয়েছিল ইসরায়েল। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি…

প্লেগ গবেষণাগারে ল্যাবকর্মীর মৃত্যু, স্পষ্ট তথ্য চায় ডব্লিউএইচও

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণাগারে ২৮ বছর বয়সী এক ল্যাব সহকারীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই কর্মী গত ২ অক্টোবর তীব্র…

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au