বাংলাদেশ

সনাতন বিদ্যার্থী সংসদের বৃত্তি পেলেন শিক্ষার্থীরা

  • 4:51 pm - May 05, 2026
  • পঠিত হয়েছে:২৬১ বার
সনাতন বিদ্যার্থী সংসদের বৃত্তি পেলেন শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মে- হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই প্রকৃত শিক্ষা সম্পূর্ণ হয় না। নৈতিকতা, মানবিকতা এবং দায়িত্বশীলতা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃন্দাবন সরকারি কলেজের সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সংস্কার এবং একটি স্থায়ী মন্দির স্থাপনের দাবি উত্থাপন করা হয়। এর প্রেক্ষিতে এমপি জি কে গউছ উপাসনালয় সংস্কারের জন্য ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। একই সঙ্গে সনাতন বিদ্যার্থী সংসদ হবিগঞ্জ জেলা শাখার কার্যক্রম পরিচালনার জন্য আরও ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের অংশগ্রহণ, অতিথিদের বক্তব্য এবং পুরস্কার বিতরণকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ছবিঃ সংগৃহীত

সনাতন বিদ্যার্থী সংসদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সুমন গোপ সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক রাহুল চক্রবর্তী নিপেন। ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক সোহেল বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাদল রায়, অলক দত্ত (বাবু), ডা. অনুজ কান্তি দাশ, উজ্জ্বল রায়, নারায়ণ চন্দ্র পাল, রাজু দাশ রাজন, অতিন দত্ত চৌধুরী পাপন, নরেশচন্দ্র দাশ উত্তম, উপেন্দ্র দাশসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রিংকু সূত্রধর, প্রিয়ম আচার্য পিন্টু, শুভ রায়, শুভন রায়, বাঁধন সরকার, রৌনক দাশ ইমন, রাজ বিশ্বাস, রাজু দাশগুপ্ত, সজীব রায়, মলিনা দাশ, ফল্গুনী সরকার, রাশি সরকার, তিমি সরকার, তমী সরকার, মুন সরকার এবং শতাব্দী চৌধুরী রিয়া।

পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, অতিথিদের বক্তব্য এবং পুরস্কার বিতরণকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au