অন্যান্য

অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিভ্রাট: হিথ্রো বিমানবন্দর সারাদিন বন্ধ ঘোষণা

  • 5:47 pm - March 21, 2025
  • পঠিত হয়েছে:২০৭ বার
লন্ডনের বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, হিথ্রো বিমানবন্দর বন্ধ

যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো শুক্রবার (২১ মার্চ) সারাদিন বন্ধ থাকবে। লন্ডনের পশ্চিমে হেইজ এলাকায় একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ আগুনের কারণে বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকতে পারে। যাত্রীদের আগামী কয়েকদিনের মধ্যে “ভ্রমণের উল্লেখযোগ্য  বিঘ্ন” সম্পর্কে সতর্ক করা হয়েছে। হিথ্রো কর্তৃপক্ষ যেকোনো অবস্থায় বিমানবন্দর পুনরায় চালু না হওয়া পর্যন্ত ভ্রমণ না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুযায়ী, হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকার কারণে কমপক্ষে ১,৩৫১টি ফ্লাইট প্রভাবিত হবে।

লন্ডনের পশ্চিমে হেইজ এলাকায় সাবস্টেশনে আগুনের কারণে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আশেপাশের বাড়িঘর থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও আগুনের কারণ জানা যায়নি।

ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ
হঠাৎ বিমানবন্দর বন্ধ হওয়ায় হাজার হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে ফিরে যেতে বাধ্য হয়েছে ডেল্টা এয়ার লাইন্সের একটি ফ্লাইট।

যাত্রী কিম মিক্কেল স্কিব্রেক জানান, তিন ঘণ্টা আকাশে থাকার পর  কর্তৃপক্ষ জানায় যে বিমানবন্দরের কাছে আগুনের কারণে হিথ্রো যাওয়ার ফ্লাইটটি মিনিয়াপোলিসে ফিরে যাচ্ছে। তিনি বলেন, “সব ঠিক আছে। তিন ঘণ্টার বেশি উড্ডয়নের পর ফ্লাইট ফিরে যাওয়ায় যাত্রীরা হতাশ হলেও এখন সবাই শান্ত। তারা জানিয়েছে ফ্লাইটে কোনো সমস্যা নেই।”

৪০ বছর বয়সী মার্কিন-নরওয়েজিয়ান নাগরিক স্কিব্রেক ক্যান্সারে আক্রান্ত তার বাবাকে দেখতে অসলো যাচ্ছিলেন। এখন তিনি যত দ্রুত সম্ভব অন্য ফ্লাইটে যাওয়ার আশা করছেন।

আরেক যাত্রী অ্যাবি হার্টজ জানান, তিনি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে একটি বন্ধুর বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। কানাডার উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড্ডয়নের সময় ফ্লাইটটি ফিরে যেতে বাধ্য হয়। তিনি বলেন, “আমরা আমার স্বামীর শৈশবের সেরা বন্ধুর বিয়েতে যাচ্ছিলাম, যা কোভিডের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। দম্পতির ছেলের লিউকেমিয়া ছিল, এখন সেরে উঠেছে। তাই তারা শেষ পর্যন্ত বিয়ে করতে পারছে। আমাদের সঙ্গে ২ ও ৩ বছর বয়সী দুই শিশু আছে, তাই অবস্থা মোটেও সুবিধার নয়।”

পরবর্তীতে হার্টজ জানান, ডেল্টা তাদের পরিবারকে শুক্রবার রাতের জন্য হিথ্রো যাওয়ার আরেকটি ফ্লাইটে বুকিং দিয়েছে। তিনি বলেন, “আমরা শেষ পর্যন্ত বিয়েতে পৌঁছাতে পারব!”

হেইজে আগুন, বিদ্যুৎ বিপর্যয়
লন্ডনের পশ্চিমে হেইজ এলাকার সাবস্টেশনে আগুনের কারণে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আশেপাশের বাড়িঘর থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও আগুনের কারণ জানা যায়নি।

 

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au